বিশ্বনাথে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহে র্যালী-সভা
- Update Time : ১০:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: ‘অনির্বাণ আগামী’ এই প্রতিপাদ্য রেখে বিশ্বনাথে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্বনাথ উপজেলা শহরে র্যালী বের করা হয়। র্যালী শেষে বিআরডিবি হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।
পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম কমলেশ চন্দ্র বর্মণের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।
পল্লী বিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সহ-সভাপতি ও পরিচালক ইমরান হোসেন বাবুল, উপজেলা মস্যৎ অফিসার শফিকুল ইসলাম ভুঁইয়া, পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম তালুকদার, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক অজিত চন্দ্র পাল, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, বাঁচাও বাসিয়ার আহবায়ক ফজল খান।
এসময় পল্লী বিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুস শহিদ, রিপন আহমদসহ উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

























