১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোয়াইঘাটে পুরুষ শূণ্য মহেষখেড় গ্রাম : রাতারগুলে জমি উদ্ধারকালে হামলা ও সংঘর্ষের ঘটনায় থানায় মামলা

  • Update Time : ০৮:৩৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

শাহ আলম, গোয়াইনঘাট থেকে :: সোয়াম ফরেষ্ট রাতারগুল বনের পাশে দখল হয়ে যাওয়া বন বিভাগের জমি পুনরুদ্ধারকালে স্থানীয় জবর দখলকারীদের হামলায় বনবিভাগের রেঞ্জ
কর্মকর্তাসহ দুইজন বনরক্ষী আহত হওয়ার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ ও ৩০/৩৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।  বৃহস্পতিবার রাতারগুলের বন-বিট কর্মকর্তা প্রদীপ মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ঘটনার পরপরই গ্রেফতার এড়াতে রাতারগুলের মহেষখেড় গ্রাম পুরুষ শূণ্য রয়েছে বলে জানা গেছে। পুরুষ শূণ্য মহেষখেড় গ্রামে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

এ প্রতিবেদন লেখার সময় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি থানা পুলিশ। তবে জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে বলে থানার ওসি জানিয়েছেন।
অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, মহেষখেড় গ্রামবাসীর হামলায় বন বিভাগের
এক কর্মকর্তাসহ দুই বনরক্ষী আহত হওয়ার ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত সম্প্রতি রাতারগুল বনের দুই পার্শ্বে দখল হয়ে যাওয়া ২০১ একর জায়গা উদ্ধার করে বনবিভাগ। এ সকল জায়গায় তারা বনায়নের উদ্যোগ গ্রহণ করে। বনের পাশে মহেশখেড় এলাকায় ১৩১ একর জমিতে মঙ্গলবার সকালে বনবিভাগের ৪৫জন শ্রমিক ১০ হাজার মুর্তা বেতের গাছ লাগায়। এর পরেই স্থানীয় কিছু প্রভাবশালী লোক দলবল নিয়ে এ সকল গাছের চারা উপড়ে ফেলে। বুধবার সকালে এ জায়গা পুনরুদ্ধারে স্থানীয় ভূমি প্রশাসন ও পুলিশ নিয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং আবারো চারা রোপন করতে থাকেন। এ সময় স্থানীয় মহেষখেড় গ্রামের কতিপয় জবরদখলকারীরা বন বিভাগের লোকজনের ওপর হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাধেঁ। সংঘর্ষে মহেষখেড় গ্রামের তিনজন গুলিবিদ্ধসহ রেঞ্জ কর্মকর্তা ও দুইজন বনরক্ষী আহত হন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোয়াইঘাটে পুরুষ শূণ্য মহেষখেড় গ্রাম : রাতারগুলে জমি উদ্ধারকালে হামলা ও সংঘর্ষের ঘটনায় থানায় মামলা

Update Time : ০৮:৩৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮