অর্থমন্ত্রীর সাথে সিলেটের মেয়র-কাউন্সিলরদের সাক্ষাৎ
- Update Time : ০৪:৫৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে ঢাকায় সচিবালয়ে সাক্ষাৎ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং ওয়ার্ড কাউন্সিলরগণ।
বুধবার বিকেলে তাদের মধ্যে এই সাক্ষাৎ হয়।
সাক্ষাতকালে সিটি মেয়র আরিফ ও সিসিকের কাউন্সিলরগণ সিলেটের উন্নয়নের জন্য অর্থমন্ত্রীর অব্যাহত সহযোগিতা কামনা করেন। অর্থমন্ত্রী সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, আজম খান, সৈয়দ তৌফিকুল হাদি, রেজওয়ান আহমদ, বিক্রম কর স¤্রাট, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, আপ্তাব হোসেন খান, মখলিছুর রহমান কামরান, রকিবুল ইসলাম ঝলক, সিকন্দর আলী, শান্তনু দত্ত সন্তু, নজরুল ইসলাম মুনিম, আবদুর রকিব তুহিন, এ কে লায়েক, তারেক উদ্দিন তাজ প্রমুখ উপস্থিত ছিলেন।





























