০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোয়াইনঘাটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- Update Time : ০৯:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
শাহ আলম, গোয়াইনঘাট থেকে :: সিলেটের গোয়াইনঘাটে নদী থেকে ভাসমান অবস্থায় থাকা অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ওই ব্যক্তির লাশটি
উদ্ধার করা হয়। গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মিয়া নাসির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সকালে গোয়াইনঘাট উপজেলা সদরের
পাশে গোয়াইন নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এসআই মিয়া নাসির জানান, তাৎক্ষনিক ভাবে লাশের পরিচয় সনাক্ত করা যায়নি তবে পানিতে ডুবে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।


























