০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট বিভাগে নতুন অতিরিক্ত কমিশনার
- Update Time : ১১:১০:১১ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সিলেট বিভাগে নতুন অতিরিক্ত কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করে। প্রজ্ঞাপনে, বঙ্গবন্ধু শেখ মুজিব নভোথিয়েটার প্রকল্পের প্রকল্প পরিচালক তাহমিদুল ইসলামকে সিলেট বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়। দপ্তর বদলের মাধ্যমে অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দিয়ে আরো তিনজনকে বদলি করা হয়েছে।
রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আনওয়ার হোসেনকে রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক শেখ রফিকুল ইসলামকে রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ সাজ্জাদকে রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়।

























