মীরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বিএনপি নেতা খুর্শেদ মিয়া
- Update Time : ০৩:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩নং মীরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও শালিসি ব্যক্তিত্ব, প্রবীণ বিএনপি নেতা খুর্শেদ মিয়া।
মীরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে মামলা সংক্রান্ত সকল জটিলতার অবসান হওয়ায় ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের মধ্যে বিরাজ করছে নির্বাচনী অামেজ। যদিও এখনো নির্বাচনের দিন তারিখ ঘোষনা হয়নি তারপরও দীর্ঘদিন পর নির্বাচনী অামেজে ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রার্থীরা নির্বাচনের অাগাম প্রচারণা শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ৩নং মীরপুর ইউনিয়নের হাসন ফাতেমাপুর এলাকার অামড়াতৈল গ্রামের বাসিন্দা জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রবীণ নেতা খুর্শেদ মিয়া ও এ প্রচারনায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন।
উপজেলা বিএনপি নেতা, মিরপুর ইউনিয়নের অামরাতৈল নাছিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, হলিয়ারপাড়া ফাজিল মাদরাসা গভর্নিংবডির অন্যতম সদস্য, অামড়াতৈল জামে মসজিদের মোত্তয়াল্লী, কেউনবাড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি, এলাকার বিশিষ্ট সালিশি ব্যাক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী খুর্শেদ মিয়া বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অাগাম নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ প্রতিবেদকের সাথে অালাপকালে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খুর্শেদ মিয়া বলেন, দীর্ঘদিন পর নির্বাচনী পরিবেশ তৈরীতে ভোটারদের মধ্যে অানন্দ- উল্লাস বিরাজ করছে অার তাদের অানন্দ-উল্লাসের এই অামেজে ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়ন সাধনে অামি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। অাশা করি দলীয় প্রতীক ধানের শীষে নির্বাচন করলে সম্মানিত ইউনিয়নবাসী অামাকে মূল্যায়ন করবেন।

























