সিলেট সদর উপজেলার ইয়াংস্টার ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসিক সভা অনুষ্ঠিত
- Update Time : ০৩:৩৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ আগস্ট ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন সরকার নিবন্ধনকৃত সামাজিক সংগঠন ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা (গভঃ রেজিঃ নং-১২৩৭/১৪) এর ৩৫৮ তম মাসিক সভা শনিবার রাতে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় মাসিক সভায় সিদ্ধান্ত অনুযায়ী সংস্থার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান আগামী ১০ই সেপ্টেম্বর সোমবার বিকেলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. উছতার আলীর পরিচালনায় মাসিক সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি এম ফখরুল ইসলাম সোহাগ, সহ- সেক্রেটারি ইমরান হোসেন, সাবেক সহ সভাপতি আব্দুল মতিন, অর্থ সম্পাদক আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল আজিজ, নির্বাহী সদস্য সাহেদ আহমদ, নাছির উদ্দীন, সাধারণ সদস্য জাবের হোসেন সামন, আব্দুস শহীদ, আতিউর রহমান, কাদির, খয়রুল ইসলাম, মাসুম আহমদ প্রমুখ। -বিজ্ঞপ্তি
























