বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব ফজলুল গণি চৌধুরীর দাফন সম্পন্ন : বিভিন্ন মহলের শোক
- Update Time : ০৭:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ আগস্ট ২০১৮
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সিলেট সংলাপ লিমিটেডের সাবেক চেয়ারম্যান, লালাবাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি, সিলেট নগরীর শিবগঞ্জ খরাদী পাড়াস্ত বৈশাখী আবাসীক এলাকার বায়তুল মামুর জামে মসজিদের সাবেক মোতায়াল্লি, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয় ও লালাবাজার আলিয়া মাদরাসার ভবন দাতা খালপাড় চৌধুরী বাড়ি নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব ফজলুল গণি (এহিয়া চৌধুরী) ২৪ আগস্ট শুক্রবার রাত ২.৪৫ মিনিটের সময় নগরীর একটি ক্লিনিকে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম এহিয়া চৌধুরীর জানাযার নামাজ শনিবার বেলা ২.৩০মিনিটে খালপাড় চৌধুরী বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। জানাযার নামাজে অংশ গ্রহণ করেন বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা আলহাজ্ব এম.এ.হক, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল দক্ষিণ সুরমার বিশিষ্ট শালীসী ব্যক্তিত্ব আব্দুল ওয়াহাব খান খোকা, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ফালাকুজ্জামান চৌধুরী জুগল, বিএনপি নেতা লোকমান আহমদ, লালাবাজার আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ, লালাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আইয়ুবুর রহমার, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আশিক আলী, লালাবাজার ইউনিয়ন যুবলীগ সভাপতি নিজাম আহমদ সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংঘঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন। দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফির পরিচালনায় জানাযা পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ও জানাযার নামাজের ইমাতি করেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, নামাজের শেষে দোয়া পরিচালনা করেন লালাবাজার আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ। সিলেট সংলাপ লিমিটেডের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব ফজলুল গণি (এহিয়া চৌধুরী) মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক, সিলেট চেম্বারের পরিচালক হুমায়ুন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, ল্যান্ডমার্ক প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল আহাদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলেমান হোসেন, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান শহিদ রেজা, সেক্রেটারি শফিক আহমদ শফি, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব, লালাবাজার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি জুনেদ আহমদ, লালাবাজার কিন্ডার গার্টেন স্কুলের এমডি আমিনুর রহমান চৌধুরী সিফতা, প্রাক্তন ছাত্রলীগ নেতা তোয়াজিদুল হক তুহিন, যুবলীগ নেতা আশিক আলী, লালাবাজার ৪নং ওয়ার্ড সদস্য সিরাজ আহমদ প্রমুখ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।





























