বিশ্বনাথে শফিক চৌধুরীর উদ্যোগে ঈদ পূনর্মিলনী সভা অনুষ্ঠিত
- Update Time : ০১:৪৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’র উদ্যোগে বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামস্থ নিজ বাড়িতে ঈদ পূনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট-২ নির্বাচনী আসনের ‘আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের’ সম্মানে ওই পূনর্মিলনী সভার আয়োজন করা হয়।
আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সভায় আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী নিজের বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে তৃণমূল থেকে শুরু করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই দ্রুত নিজের সেন্টারে নৌকার বিজয় নিশ্চিত করতে নিজেদের করণীয় চূড়ান্ত করে আমাদের সবাইকে প্রত্যেক গ্রামের ঘরে ঘরে গিয়ে জনে জনে নৌকায় ভোট চাইতে হবে। সিলেট-২ আসনের মতো সারা দেশে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিজয়ী হলে জাতির জনকের কন্যা শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী থাকলে উন্নয়ন-অগ্রগতিতে এগিয়েই চলবে বাংলাদেশ। এভাবে একদিন বিনির্মিত হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য আবদুল গফুর খালিসাদার, যুক্তরাজ্য শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, উসমানপুর ইউপি চেয়ারম্যান মঈনুল আজাদ ফারুক, দশঘর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার।
এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নিরেশ বৈদ্য, বৃহত্তর চান্দভরাং গ্রামের ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থের লেখন অ্যাডভোকেট হাফিজুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, মোঃ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, শ্রম বিষয়ক সাধন চন্দ্র দাশ, সম্পাদক অর্থ সম্পাদক নূরুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য শেখ নূর, ডাঃ শাহনুর হোসাইন, এমদাদ হোসেন, নিজাম মিয়া, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য আপ্তাব উদ্দিন মাস্টার, শের আলী, ময়না মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবদুল হামিদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক তফজ্জুল হোসেন, রামপাশা ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের মধ্যে সাদিপুর সভাপতি ইছকন্দর আলী, উমরপুর সভাপতি দবির মিয়া, সাধারণ সম্পাদক হোসেন আহমদ ছইল, বিশ্বনাথ সদর সভাপতি সুফি সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত আলী, লামাকাজী সভাপতি রইছ আলী, খাজাঞ্চী সভাপতি আবদুন নূর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, অলংকারী সভাপতি আরশ আলী, সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, রামপাশা সভাপতি নজরুল ইসলাম, দৌলতপুর সভাপতি আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, দেওকলস সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রুপন, দশঘর সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ছালিক মিয়া, আওলাদ আলী, আবদুস ছালাম, আওয়ামী লীগ নেতা মনির মিয়া, মুস্তাক আহমদ, আরজু মিয়া, ফয়েজ চৌধুরী, ছুরাব আলী মেম্বার, আবদুর রুপ, তজম্মুল আলী, আপ্তাব আলী, রফিজ আলী, সুন্দর আলী, আনা মিয়া, চমক আলী মেম্বার, জেলা আইনজীবি সমিতির সহ সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট অহিদুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সম্পাদক আজাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আরান দে, সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, যুবলীগ নেতা আবদুল হক, শাহ শহিদুল ইসলাম, নূরশেদ আহমদ, কামরুজ্জামান সেবুল, এনামুল হক এনাম, জিয়াউর রহমান জিয়া, জাবেদ আহমদ, সৈয়দ মাসুক আলী মেম্বার, মঞ্জু হাসান, আবদুল মন্নান, আহমেদ মালেক, মনোহর হোসেন মুন্না, দবির মিয়া, সাদ নূর মাস্টার, নন্দ লাল বৈদ্য, আবুল হোসেন, তৈমুছ আলী, এমদাদ হোসেন নাঈম, বকুল মিয়া, আবুল কাশেম, মনছুর আহমদ, আবদাল মিয়া, আবদুস শহিদ, হেলাল আহমদ, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা দিবাংশু পাল, নিজাম উদ্দিন, মুহিত চৌধুরী, আফরোজ আলী, সামিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, লুৎফুর রহমান, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সহ সভাপতি সেলিম মিয়া, ছাত্রলীগ নেতা আরব শাহ, আবদুল মুকিদ সুমন, শাহ মুজিব, কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম রুকন, আবদুল হামিদ, মিয়াদ আহমদ, আশরাফ উদ্দিন, আবিদুর রহমান আবিদ, সুয়া আল হাসান, শরফ উদ্দিন, শাহান শাহ প্রমুখ’সহ আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।
























