বিশ্বনাথে প্রাক্তন স্কুল শিক্ষককে চিকিৎসা সহায়তা প্রদান
- Update Time : ০৪:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক ওপেন্দ্র নাথ করকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রদানকৃত চিকিৎসা সহায়তার ৫০হাজার টাকা অসুস্থ শিক্ষক ওপেন্দ্র নাথ কর এর পক্ষে গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা আজমান আলী।
এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, আতিকুর রহমান আতিক, তাজুল ইসলাম, এম মাহবুব আহমদ, এনামুল হক, শিপন মিয়া, আজিম রহমান রাজন।
উল্লেখ্য, ইতিপূর্বে অসুস্থ স্কুল শিক্ষক ওপেন্দ্র নাথ কর এর চিকিৎসার জন্য আরো কিছু টাকা স্যারকে দেওয়া হয়েছে এবং আরো অনেকেই আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। যারা সহযোগীতা করতে ইচ্ছুক তাদেরকে প্রাক্তন ছাত্র এনামুল হক, আজিম রহমান রাজন ও শিপন মিয়ার সাথে যোগাযোগ করার জন্য আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
























