বালাগঞ্জে কুরবানির মাংসে ‘আল্লাহ’: এলাকায় চাঞ্চল্য
- Update Time : ০২:০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ আগস্ট ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো. জিল্লুর রহমান জিলু :: সিলেটের বালাগঞ্জে ‘আল্লাহ’ লিখা একটুকরো মাংস নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুর গ্রামে। বুধবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আলাপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলামের কুরবানি দেয়া গরুর মাংসের একটি অংশ রান্না করার পর ‘আল্লাহ’ লিখা একখন্ড মাংস পাওয়া গেছে। মাংসের ‘উভয় পিঠে আল্লাহ’ লিখা রয়েছে। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে।
সরেজমিন পরিদর্শনে জানা গেছে, যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সম্প্রতি সপরিবারে দেশে এসেছেন। ঈদের দিন তিনি একটি গরু কুরবানি দেন। কুরবানি দেয়া গরুর মাংস বিকালে রান্না করা হয়। প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী শামীমা সুলতানা বিকালে মধ্যাহ্নভোজের সময় রান্না করা তরকারিতে আরবি হরফে ‘আল্লাহ’ লিখা একখন্ড মাংস দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। এরপর বিষয়টি স্থানীয় আলাপুর নতুন জামে মসজিদের ইমাম মাওলানা মুসলেহ উদ্দিনকে জানানো হয়। তিনি দেখে মাংসখন্ড আরবি হরফে ‘আল্লাহ’ লিখা থাকার বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে আলাপকালে যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম জানান, তিনি ৮১হাজার টাকা দিয়ে কুরবানির এ গরুটি ক্রয় করেছিলেন। তার স্ত্রী শামীমা সুলতানা মধ্যাহ্নভোজের সময় কুরবানির মাংসের রান্না করা তরকারিতে আরবি হরফে ‘আল্লাহ’ লিখা একখন্ড মাংস দেখতে পান। এরপর বিষয়টি প্রতিবেশী এবং গ্রামবাসীর মধ্যে জানাজানি হয়।
এ ব্যাপারে আলাপকালে আলাপুর নতুন জামে মসজিদের ইমাম মাওলানা মুসলেহ উদ্দিন, গ্রামের প্রবীণ মুরুব্বি ফারুক মিয়া প্রমুখ কুরবানির মাংসখন্ড আরবি হরফে ‘আল্লাহ’ লিখা রয়েছে বলে নিশ্চিত করেছেন।
























