০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথ ইউনিয়নে ভিজিএফ’র চাউল বিতরণ
- Update Time : ০৫:০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার সদর ইউনিয়নের ৪১৮টি হত-দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ২০ কেজি করে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চাউল বিতরণ করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছফুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সচিব বিজিত চন্দ্র সরকার, প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান মেম্বার, প্যানেল চেয়ারম্যান-৩ লাকী বেগম, ইউপি মেম্বার ফজর আলী, আবদুল মুমিন মামুন, শামীম আহমদ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার করিমুন নেছা, অফিস সহকারী রাজু চৌধুরী, উপজেলার গ্রাম আদালত সহকারী মাজহারুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু প্রমুখ নেতৃবৃন্দ।
























