০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানীনগরে শোক দিবস পালিত
- Update Time : ০৫:৪৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলার আলহাজ্ব মিনা বেগম নুরানীয়া মহিলা দাখিল মাদরাসার উদ্দ্যেগে শোক দিবস পালন করা হয়েছে । সকাল ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাদরাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও মাওলানা নুর মোহাম্মদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সহ সুপার মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা শায়েস্তা মিয়া, মাওলানা আবুল কালাম আজাদ, শিক্ষক সামছুর রহমান, আব্দুর রহমান, আব্দুল হান্নান, মাওলানা সৈয়দ মোবাশ্বির আলী, শিক্ষিকা ছাবিনা বেগম, শাহিদা আক্তার প্রমূখ। পরে মোনাজাত ও শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।





























