০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় গোয়াইনঘাটের পুলিশ কর্মকর্তা পুরস্কৃত
- Update Time : ০৯:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শাহ অালম, গোয়াইনঘাট থেকে :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় গত জুলাই মাসে একাধিক ওয়ারেন্টভুক্ত ও মাদকদ্রব্যসহ আসামি আটকের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এস আই জুনেদ আহমেদকে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এই সম্মাননা সনদ প্রদান করেন সিলেট জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























