০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

  • Update Time : ০৯:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ আগস্ট ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

শাহ অালম, গোয়াইনঘাট থেকে :: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করা হয়েছে।
সূর্যদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারী, আধা- সরকারী, স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, গোয়ানঘাট থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, গোয়ানঘাট বিশ্ব বিদ্যালয় কলেজ, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়, উপজেলা শ্রমিকলীগ, পরিবহন শ্রমিক, কমিউনিটি পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন। পরে দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল’র সভাপতিত্বে ও সুশান্ত কুমার দাসের পরিচালনায় বঙ্গবন্ধুর কর্ম ও জীবন দর্শনের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, থানার ওসি আব্দুল জলিল, গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্যাহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল (ছানা) প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়াও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, যুব ঋণ বিতরন এবং (আরই আরএমপি-2) এর আওতায় মহিলা কর্মীদের সঞ্চয়ের অর্থ বিতরন করা হয়েছে। একই সাথে উপজেলার বিভিন্ন ধর্মীয় উপাসানালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোয়াইনঘাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

Update Time : ০৯:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ আগস্ট ২০১৮