গোয়াইনঘাটে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
- Update Time : ০৫:২০:২০ অপরাহ্ন, শনিবার, ১১ আগস্ট ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
শাহ আলম, গোয়াইনঘাট থেকে :: ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় সহায়তা করুন। এই স্লোগানকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে
বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গোয়াইনঘাট থানা পুলিশের আয়োজনে থানার সামনে থেকে র্যালীটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, একজন চালক যদি পরিপূর্ণভাবে ট্রাফিক আইন মেনে গাড়ি চালায় তাহলে সড়ক দূর্ঘটনা অনেকটাই হ্রাস পাবে। তাই দূর্ঘটনা রোধে গাড়ি গুলোর রুট পারমিট, প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের বৈধ লাইসেন্স থাকা এবং যাত্রী পরিবহণের ক্ষেত্রে চালকদের আরও অধিক সচেতন হওয়া প্রয়োজন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরী, থানার ওসি আব্দুল জলিল, আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র পাল ছানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হামিদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন প্রমুখ।

























