১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে পুলিশের অভিযানে গ্রেফতার ১
- Update Time : ০৩:৪০:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ আগস্ট ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে পুলিশের অভিযানে ১জন গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই/আতিকুল আলম খন্দকার নেতৃত্বে একদল পুলিশের অভিযানে ৮ অাগস্ট বুধবার উপজেলার সৈয়দপুর শাহারপাড় ইউনিয়নের পূর্ব বুধরাইল নোয়াগাঁও বাজারস্থ জনৈক জেবু মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে পূর্ব বুধরাইল (আটঘর) গ্রামের আক্কাছ মিয়ার ছেলে মুহিবুর রহমান (২৮)কে ২০০ গ্রাম গাঁজা, মূল্য ২০০০/- টাকা সহ গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে এসআই/আতিকুল আলম খন্দকার বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে মাদক দ্রব্য আইনে মামলা রুজু হয়। আসামীকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


























