গোয়াইনঘাটে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
- Update Time : ১১:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ আগস্ট ২০১৮
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
শাহ আলম, গোয়াইনঘাট প্রতিনিধি ::
সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ।
উদ্বোধনের পর তিনি ফলদ বৃক্ষ মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।
এরপর তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৭-২০১৮ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার রক্ষনাবেক্ষণ’র (কাবিটা, টিআর) আওতায় বরাদ্ধকৃত উপজেলা প্রশাসন, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে সোলার প্যানেল বিতরণ করেন।
ইউএনও বিশ্বজিত কুমার পাল’র সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃঞ্চ রায়’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ ইমরান আহমদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. আনিছুজ্জামান, থানার ওসি মো. আব্দুল জলিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, লূৎফুর রহমান লেবু, আমিনুর রহমান চৌধুরী প্রমুখ।





























