১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ট্রাফিক সপ্তাহ’র ১ম দিনে মোবাইল কোর্ট অভিযানে ১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা
- Update Time : ১০:৫৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাফিক সপ্তাহ’র প্রথম দিনে মোবাইল কোর্ট অভিযানে ১৫ টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জগন্নাথপুরে প্রশাসন-শিক্ষার্থী-পরিবহন শ্রমিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মিলে ট্রাফিক সপ্তাহ পালিত হয়েছে। সোমবার (৬ অাগস্ট) ট্রাফিক সপ্তাহ উপলক্ষে থানার গেইটের সামন থেকে র্যালী বের হয়। র্যালী জগন্নাথপুর পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদিক্ষণ করে। র্যালীতে জগন্নাথপুরে প্রশাসন-শিক্ষার্থী-পরিবহন শ্রমিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। জগন্নাথপুরে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ পৃথক মোবাইল কোর্ট অভিযানে কাগজপত্রে ত্রুটি থাকায় ১৫ টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।



























