জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে জাতিয়পাটি থেকে ইসহাক অামিনীর গণসংযোগ
- Update Time : ০১:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ- ৩ অাসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জাতিয় উলামাপাটির কেন্দ্রীয় নেতা ইসহাক অামিনীর বিভিন্ন স্থানে গণসংযোগ
জাতিয়পাটি (উলামাপাটি)র কেন্দ্রীয় নেতা শায়খে কার্তিয়ার কনিষ্ঠ পুত্র মাওলানা ইসহাক অামিনী অাগামি জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ অাসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করতে নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে নির্বাচনী মাঠে ২দিন ধরে গণসংযোগ, মতবিনিময়, কর্মীসভা সহ বিভিন্ন কর্মসুচি নিয়ে প্রচারনায় নেমেছেন দলীয় নেতা-কর্মী নিয়ে মাঠে। জগন্নাথপুর উপজেলার বিভিন্ন স্থানে রোববার দিনব্যাপী গণসংযোগ, মতবিনিময়, কর্মীসভা করে শায়খে কার্তিয়ার কনিষ্ঠ পুত্র মাওলানা ইসহাক অামিনী বলেন, অাগামি জাতিয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ অাসন থেকে নির্বাচন করতে জাতিয়পাটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপ্রতি হুসাইন মোহাম্মদ এরশাদের নির্দেশে নির্বাচনী মাঠে নেমেছি। পল্লিবন্ধু হোসাইন অাহমদ এরশাদ ৯ বছর রাষ্ট্র প্রধান থাকাকালীন সময়ে দেশের শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট, কৃষক ও গ্রামঅঞ্চলের মানুষের যে উন্নয়ন হয়েছিল অার কোন সরকারের অামলে তা সম্ভব হয়নি এবং হবেওনা। অাগামি নির্বাচনে লাঙ্গল মার্কায় অামাকে ভোট দিয়ে উন্নয়ন বঞ্চিত জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের মানুষের সেবা করার জন্য অামি অাপনাদের সাথে অতিথে ছিলাম অার বর্তমানেও অাছি। জয় পরাজয় বড় কথা নয়, অামি অাপনাদের সন্তান হিসেবে নির্বাচনী মাঠে জনগনের সাথে অাছি জনগনের সাথে থাকব। জনগনকে ভালবাসি বলে সব সময় জনগনের সেবাই অামার উত্তম কাজ। জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জবাসীর সার্বিক উন্নয়নে তাকে সেবা করার সুযোগ প্রদানে নির্বাচনী এলাকার জনগনের প্রতি অনুরোধ জানান তিনি।



























