নিরাপদ সড়ক আন্দোলন: রাজনৈতিক প্রজ্ঞাও সুনির্দিষ্ট সময়াবদ্ধ কর্মপরিকল্পনার আহ্বান টিআইবির
- Update Time : ১০:৩২:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ আগস্ট ২০১৮
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: নিরাপদ সড়কের দাবিতে সুশৃঙ্খল ওশান্তিপূর্ণ আন্দোলনের ওপর ক্রমাগত সহিংসতা চাপিয়েদেওয়ায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সিইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পরিস্থিতি মোকাবিলায়সূক্ষ্ম রাজনৈতিক প্রজ্ঞা ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্টকর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে টিআইবি।এছাড়া, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদেরজবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি। গত রোববার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান বলেন, “নিরাপদ সড়ক ও ন্যায় বিচারেরদাবিতে শিক্ষার্থীদের চলমান শান্তিপূর্ণ আন্দোলন জাতীয়জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এহেন শান্তিপূর্ণ আন্দোলনেকোমলমতি শিক্ষার্থীদের ওপর কাপুরুষোচিত হামলার তীব্রনিন্দা জানাই। আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা ওশান্তিপূর্ণভাবে দাবি আদায়ের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রেরসাংবিধানিক দায়িত্ব। অতএব, প্রজন্মের ব্যর্থতার চ্যালেঞ্জউত্তরণে শিক্ষার্থীদের আন্দোলন সরকার তথা রাষ্ট্রেরঅঙ্গীকারের সহায়ক মাত্র। এক্ষেত্রে, তাদের ওপর পরিকল্পিতহামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসরকারের বাধ্য-বাধকতারই অংশ । । ড. জামান বলেন, চলমান আন্দোলনকে কেন্দ্র করে সরকারেরঘোষণা শিক্ষার্থীদের মনে আস্থা সৃষ্টি করতে ব্যর্থ হওয়া এইআন্দোলন অব্যাহত থাকার অন্যতম কারণ। এক্ষেত্রে,সরকারকে রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শীতার সাথে সম্পূর্ণশান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। শিক্ষার্থীদেরওপর কোনো ধরনের বল প্রয়োগ ও ভয়-ভীতি প্রদর্শন থেকেবিরত থেকে তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্টজনদের দীর্ঘদিনের পুঞ্জিভূত গাফিলতিপ্রসূত ব্যর্থতা,আইনের প্রয়োগের অভাব, সুশাসনের ঘাটতি এবং উচ্চপর্যায়ের সিন্ডিকেটসহ বিভিন্ন অনিয়মের বেড়াজালে আবদ্ধপরিবহন খাতের অরাজকতার অবসানে তরুণ শিক্ষার্থীদেরদাবিসমূহের আলোকে সরকারের শীর্ষ পর্যায় থেকেসুনির্দিষ্টভাবে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সময়াবদ্ধ পরিকল্পনারঘোষণা দিতে হবে। এ প্রসঙ্গে, পরিবহন খাতে শ্রমিক-মালিকসংগঠনের নেতাদের একইসাথে মন্ত্রীত্বের অবস্থানপ্রসূত স্বার্থেরদ্বন্দ্ব অনতিবিলম্বে অবসান করার জন্য ইতোপূর্বে উত্থাপিতআহ্বান পুনর্ব্যক্ত করে ইফতেখারুজ্জামান বলেন, পরিবহনখাতে চলমান সংকট মোকাবিলা ও এ খাতে বাস্তব ইতিবাচকঅগ্রগতির জন্য এই স্বার্থের দ্বন্দ্বের অবসানের বিকল্প নেই।একইসাথে, প্রস্তাবিত খসড়া আইন ও পরিবহন নীতিমালাপ্রণয়ন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকল অংশীজনের অংশগ্রহণনিশ্চিত করতে হবে।
এছাড়া, পেশাগত দায়িত্বপালনরত গণমাধ্যমকর্মীদের ওপরনির্লজ্জ হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এরূপ আত্মঘাতীআচরণ পরিহার করে সরকারের প্রতি তথ্য ও মত প্রকাশেরউপযোগী পরিবেশ নিশ্চিতের আহ্বান জানায় টিআইবি।





























