বাস চাপায় কলেজ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে জগন্নাথপুরে মানববন্ধন অনুষ্ঠিত
- Update Time : ০১:০০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৪ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২ শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে উপজেলার হাসপাতাল পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা ৩ অাগস্ট শুক্রবার বিকেলে আলোর প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্যােগে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জাহেদ আহমদ, হাফিজ মাওলানা সাঈদ অাহমদ, অালী হোসেন, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, জমিয়ত নেতা হাফিজ সৈয়দ হাবিব অাহমদ, তাহমিদ অাহমদ, কাওছার অাহমদ, ফাহমিদ অাহমদ, রেজাউল অাহমদ, সাকিল অাহমদ প্রমূখ। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক ছাত্রসহ সামাজিক সংঘ-সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























