বিশ্বনাথে অলংকারী ইউনিয়নে ৫ নং ওয়ার্ড জাতীয়পার্টির কমিটি গঠন
- Update Time : ০২:৫২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ আগস্ট ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নে ৫নং ওয়ার্ড জাতীয়পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১আগষ্ট) রাতে স্থানীয় মুন্সির বাজারে অনুষ্ঠিত কর্মী সভায় সর্বসম্মতিক্রমে ময়নুল ইসলামকে সভাপতি ও বাবুল মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, সুমন আহমদ সুনন, জাতীয় পার্টি নেতা ফজলু মিয়া মেম্বার, নাজিম চৌধুরী, উপজেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম জবদানী।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি সফিক আলী, আছকর আলী, সাজেল মিয়া, সহ সাধারণ সম্পাদক মইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কয়েছ আলী, সদস্য মর্তুজ আলী (সাবেক মেম্বার), ফজলু মিয়া মেম্বার, আলী হোসেন, ফারুক মিয়া, মক্তার আলী, বারিক মিয়া, মো. আব্দুল্লাহ, ওয়াহিদ আলী, আব্দুল বারী, মানিক মিয়া, লয়লুছ মিয়া, আব্দুর রহিম, গিয়াস মিয়া, আলাল মিয়া, আবুল কালাম, আরশ আলী, ইয়াসিন আহমদ, নজরুল ইসলাম, আব্বাস উদ্দিন, সজ্জাদ মিয়া, সুহেল মিয়া, বাবুল মিয়া, আমির আলী, জাহেদ মিয়া, রুবেল আহমদ, হেলাল মিয়া, আহাদ মিয়া, কামাল মিয়া, খচরুল মিয়া, ইসাদ আলী, জুয়েল আহমদ, আব্দুর রহমান, দিলাল মিয়া, আসক আলী, তবারক আলী ও মখন মিয়া।





























