মীরপুর ও দশঘর ইউনিয়নে নির্বাচন আয়োজনে আইনি বাঁধার সমাপ্তি
- Update Time : ১২:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন ও বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের নির্বাচন সংক্রান্ত সকল মামলা উচ্চ আদালতের রায়ে খারিজ হয়েছে। নির্বাচন আয়োজনে আর কোন বাঁধা নেই।
সুদীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সীমানা সংক্রান্ত মামলা জনিত কারনে দুই ইউনিয়নের জনগন ছিলো নির্বাচন ও ভোটাধিকার বঞ্চিত। সীমানা সংক্রান্ত মামলাটি ছিলো লহরী গ্রামের কিছু ভোটারকে কেন্দ্র করে ,যাদের কিছু ভোট দশঘর ইউনিয়নে ছিলো কিন্তু সংশোধিত ভোটার তালিকায় তারা মীরপুর ইউনিয়নে চলে আসে।
সংশোধিত ভোটার তালিকায় মীরপুর ইউনিয়নে চলে আসা লহরী গ্রামের জনৈক আব্দুল মানিক নামের এক ব্যক্তি আবার দশঘর ইউনিয়নে চলে যেতে উচ্চ আদালতে রিট দায়ের করলে এ দীর্ঘ সূত্রিতার সৃষ্টি হয়।
নির্বাচন ও ভোটাধিকারের দাবিতে আমরা গঠন করি সর্বদলীয় নির্বাচন বাস্তবায়ন পরিষদ। যুক্তরাজ্যে গঠিত নির্বাচন বাস্তবায়ন পরিষদ ও সচেতন ইউনিয়নবাসীর সর্বাত্মক সহযোগিতায় ভোটাধিকারের দাবিতে আন্দোলন ও উচ্চ আদালতে সরাসরি মামলা পরিচালনার মাধ্যমে আমরা মহাবিজয় অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের দীর্ঘ কাংখিত মহাবিজয় ষড়যন্ত্রকারীরা যাহাতে ছিনিয়ে নিতে না পারে সেজন্য আরো বেশি সচেতন থাকতে হবে। ভোটাধিকারের দাবি আদায়ে আমরা লহরী গ্রামের ঘরে ঘরে হেটেছি, শত চেষ্টা করেছি কিন্তু কোন ফলাফল পাইনি। আন্দোলনের পাশাপাশি মামলা পরিচালনার মাধ্যমেই এ মহাবিজয় অর্জিত হয়েছে।
তাই নির্বাচন ও ভোটাধিকারের দাবি আদায়ের কৃতিত্ব নিয়ে কোন বক্তব্য বা বিবৃতি বুঝে শুনে দেওয়ার উদাত্ত আহবান জানাচ্ছি, কেননা আপনার দেওয়া বক্তব্য আমাদের মাঝে বিভ্রান্তি ছড়াতে পারে। সকলের মেধা, শ্রম আর সার্বিক সহযোগিতায় অর্জিত এ মহাবিজয় সকলের আন্তরিক প্রচেষ্টায় রক্ষা করা হবে ইনশাআল্লাহ্।
মোঃ মিজানুর রহমান মিজান, মীরপুর, জগন্নাথপুর, সুনামগজ্ঞ।





























