সিলেটে ছাত্র মজলিস মহানগরীর ভার্থখলা জামেয়ার কর্মী শিক্ষাসভা সম্পন্ন
- Update Time : ০৪:২৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর ভার্থখলা জামেয়া শাখার কর্মী শিক্ষাসভা সম্পন্ন।
ছাত্র মজলিস মহানগরীর ভার্থখলা জামেয়ার কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অালোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ শাহীন। ভার্থখলা জামেয়ার সভাপতি ইমদাদুল হক ইমরানের সভাপতিত্বে কর্মী শিক্ষা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অালোচনা করেন মহানগরীর ক্যাম্পাস ও স্কুল বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জলিল। ভার্থখলা জামেয়ার সেক্রেটারী হাফিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভার্থখলা জামেয়ার প্রশিক্ষণ সম্পাদক মোস্তফা আহমদ সোহান, রেজয়ান আহমদ, সালমান আহমদ, দিলয়ার আহমদ প্রমুখ। শিক্ষা সভায় কর্মসূচির মধ্যে অন্তর্ভূক্ত ছিল, কোরআন তিলাওয়াত, দারসে কোরআন, মুখস্তকরণ, গ্রুপ স্টাডি, আলোচনা, ইত্যাদি। বিজ্ঞপ্তি




























