সিলেটে কামরানের বাসায় আরিফুল হক চৌধুরী
- Update Time : ০৪:০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দীন আহমেদ কামরানের বাসায় ১৫ মিনিট সময় কাটিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
তারা উভয়ে সিলেট সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে আরিফুল হক প্রায় ৫ হাজার ভোটে এগিয়ে আছেন। মোট ১৩৪টি কেন্দ্রের মাঝে ঘোষণা করা হয়েছে ১৩২ কেন্দ্রের ফলাফল। এরমাঝে বিএনপি প্রার্থী পেয়েছে, ৯০৪৯৬ ভোট আর আওয়ামী লীগ প্রার্থী পেয়েছে ৮৫৮৭০ ভোট।
মঙ্গল বিকেল ৪টার দিকে কামরানের বাসায় যান আরিফুল হক। আরিফুল হকের সাথে তার স্ত্রী শ্যামা হক ও মেয়ে নাহিয়া হক চৌধুরী ছিলেন। কামরান ও আরিফুল কুশল বিনিময় করেন, কোলাকুলি করেন। প্রায় পনেরো মিনিট থাকার পর বিকেল পৌনে পাঁচটার দিকে আরিফুল হক, কামরানের বাসা থেকে বের হন। তবে কামরানের বাসা থেকে বের হওয়ার সময় সেখানে অবস্থারত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি আরিফুল। কামরানও এ নিয়ে কোনো কথা বলেননি।




























