০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ৪১ কেন্দ্রে জালভোটের অভিযোগ বিএনপির
- Update Time : ০৫:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেট সিটি নির্বাচনে ৪১টি কেন্দ্রে জালভোট পড়ার অভিযোগ করেছে বিএনপি। আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট শাহরিয়ার হোসেন চৌধুরী অভিযোগ করেছেন, বিভিন্ন কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অন্তত ৪১টি ভোটকেন্দ্রের এক বা একাধিক বুথ দখল হয়েছে। কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ তারা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।



























