বিশ্বনাথ প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য আহবান
- Update Time : ১১:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: তিন যুগে পদার্পনকারী সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের জরুরী সভা গতকাল শনিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কার্যকরী কমিটি গঠনের পূর্বে প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভূক্তির জন্য সদস্য সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই সাংবাদিকতা পেশার সাথে জড়িত আগ্রহীদেরকে ১০ আগষ্টের মধ্য প্রেসক্লাবের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে প্রেসক্লাবে নতুন সদস্য হিসেবে অন্তর্ভূক্তির জন্য আবেদন করতে হবে। এছাড়া জরুরী সভায় প্রেসক্লাবের উন্নয়ন ও অগ্রগতিতে নানাবিধ সিন্ধান্ত গৃহিত হয়।
প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় জরুরী সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য মাওলানা শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া, মো. আবুল কাশেম।



























