সিলেটে খেলাফত মজলিসের বিশাল গণসংযোগ ও প্রচার মিছিল আরিফুল হকের সমর্থনে
- Update Time : ০১:৩৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সিলেট সিটি নির্বাচনে প্রচারণার শেষ দিনে বিশ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষের সমর্থনে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল খেলাফত মজলিস সিলেট মহানগরীর পক্ষথেকে সর্ব শেষ গণসংযোগ ও প্রচার মিছিল বিশাল লোকের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।
বিশ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষের সমর্থনে গণসংযোগ ও প্রচারণার অংশ হিসেবে শনিবার বিকেলে নগরীর নয়াসড়ক পয়েন্ট থেকে নগর খেলাফত মজলিসের পক্ষথেকে অায়োজিত বিশাল এক প্রচার মিছিল বের হয়।
খেলাফত মজলিস মহানগরীর সহ-সভাপতি আবদুল হান্নান তাপাদারের নেতৃত্বে অনুষ্ঠিত বিশাল মিছিলে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সেক্রেটারী মাওলানা নেহাল আহমদ, মহানগরীর সেক্রেটারী কেএম আবদুল্লাহ আল মামুন, সহ সেক্রেটারী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সহ সেক্রেটারী মাওলানা মুখলিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আবদুল ওয়াদুদ, মহানগরী প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ ইসহাক, প্রকাশনা সম্পাদক মাসুদ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাসুক আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ শাহীন, সিলেট পূর্ব জেলার সভাপতি বিলাল আহমদ চৌধুরী, খেলাফত মজলিস কোতয়ালি পশ্চিম থানা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, সহ সভাপতি মাওলানা সেলিম আহমদ, বিমান বন্দর থানা সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, সেক্রেটারি মাওলানা কামরুল ইসলাম, জালালাবাদ থানা সভাপতি মাওলানা রুহুল আমীন, গোলাপগনজ থানা সভাপতি মুহাম্মদ নুরুল হক, সেক্রেটারি মাওলানা আবদুস সালাম, গোয়াইনঘাট থানা সভাপতি মাওলানা আবদুল হাকিম, শাহপরান পশ্চিম থানা সেক্রেটারি আবদুল আহাদ মাসুম, ছাত্র মজলিস মহানগরীর সেক্রেটারি ছাত্রনেতা আফজাল হোসাইন কামিল, পুর্ব জেলার সাদিকুর রহমান, মহানগরীর ফখরুল ইসলাম প্রমূখ। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহী ঈদগাহে গিয়ে বিশ দলীয় জোটের প্রচার মিছিলের সাথে মিলিত হয়।



























