জগন্নাথপুর ও সুনামগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ গণসংযোগে ব্যস্ত সিলেটে
- Update Time : ০৭:৫৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন। নির্বাচনকে কেন্দ্র করে জগন্নাথপুর ও সুনামগঞ্জের দুটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায়। দুই দলের নেতাদের টার্গেট সিলেটে বসবাসরত সুনামগঞ্জের ভোটারদের নিজেদের পক্ষে টানা।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে কয়েক দফা প্রচারণা চালিয়েছেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান। তিনি সিলেটস্থ সুনামগঞ্জবাসীর সঙ্গে মতবিনিময় করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট সিলেট নগরী ঘুরে ঘুরে বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে গণসংযোগ করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন দলীয় নেতাকর্মীদের নিয়ে দুই দিন নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছেন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ ডন কয়েকদিন সিলেটে অবস্থান করে সিলেট ও জগন্নাথপুর উপজেলার মানুষের কাছে নৌকার পক্ষে ভোট চেয়েছেন।

সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি ছিদ্দিক আহমদের নেতৃত্বে জগন্নাথপুর থেকে কয়েকটি ঠিম সিলেট সিটি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসির মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন অাহমদ কামরানের নৌকা প্রতীকের পক্ষে সিলেটে সভা-সমাবেশে অংশ নিয়ে সিলেটে অবস্তানরত জগন্নাথপুরের ভোটারদের কাছে নৌকা প্রতীকের পক্ষে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

যুক্তরাজ্য অাওয়ামীলীগের সাধারন সম্পাদক জগন্নাথপুরের কৃতি সন্তান সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে চলছে সভা-সমাবেশে গণসংযোগ ও প্রচারনা প্রতিদিন।
সুনামগঞ্জ জেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ অাবুল কাশেমের নেতৃত্বে অারেকটি টিম নৌকা প্রতীকের পক্ষে কাজ করছে মাঠে।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতও কামরানের পক্ষে ভোট চেয়ে প্রচারণায় অংশ নেন।
জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগ: জেলা অাওয়ামীলীগের নেতা ও জগন্নাথপুর উপজেলার সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলার সাবেক সাধারন সম্পাদক অ্যাড. শফিকুল আলম, জগন্নাথপুর উপজেলার বর্তমান সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অাকমল হোসেন, সহ-সভাপতি অাব্দুল কাইয়ুম মোশাহিদ, সৈয়দ সাব্বির অাহমদ ছাবির মিয়া, জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল অাহমদ, সেক্রেটারী অাবুল হোসেন লালন, ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ রুহেল, সহ-সভাপতি অাব্দুল মুমিন নাসির, মাহবুব হোসেন, জাহাঙ্গীর অালম জামাল, জগন্নাথপুর পৌর ছাত্রলীগের সভাপতি সায়েক অাহমদ, ছাত্রলীগ নেতা অাব্দুল মুকিত, তানভির অালম পিয়াস প্রমূখ।
জগন্নাথপুরে থেকে সিলেটে নৌকার সমর্থনে গণসংযোগ ও প্রচারনায় অংশ নেন জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দীপ সুত্রধর বিরন্দ্র, শাহিন তালুকদার, ছালিক অাহমদ পীর, হাবিবুর রহমান হবিব, অানোয়ার কোরেশী, জাহাংগীর অাহমদ, জয়নুল কোরেশী প্রমূখ।
সুনামগঞ্জ পাবলিক প্রসিকিউটর অ্যাড. খায়রুল কবির রুমেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, কোষাধ্যক্ষ ইশতিয়াক আহমদ শামীম, আ.লীগ নেতা রেজাউল আলম নিক্কু, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, শ্রমিক লীগের আহ্বায়ক সেলিম আহমদ, যুব মহিলা লীগের আহ্বায়ক সানজিদা নাসরিন দিনা ডায়না, যুগ্ম আহ্বায়ক সাদিয়া বখত সুরভী, ছাত্রলীগের সভাপতি দিপঙ্কর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী অারিফুল হক চৌধুরীর ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারনায় বলেন, সিলেট আধ্যাত্মিক নগরী। এ নগরীতে নির্বাচন নিয়ে কোন ধরণের বানচাল সহ্য করা হবে না। গাজীপুর, খুলনার মতো সিলেটবাসী কোন প্রহসনের নির্বাচন মেনে নিবে না।সিলেটে এবারও অারিফুল হকের ধানের শীষের জুয়ার চলছে এ জুয়ার দেখে দিশেহারা হয়ে নেতা-কমীদেরকে মামলা হামলা ও গণগ্রেফতারের ষড়যন্ত্র চলছে।

আরিফুল হক চৌধুরীর পক্ষে আটঘাটবেঁধে নেমেছেন সুনামগঞ্জ বিএনপি ওঅঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল সিলেটে অবস্থান করে প্রতিদিন নির্বাচনী গণসংযোগ করছেন। নগরীর বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। তারা ছাড়াও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লে. কর্ণেল অব. সৈয়দ অালী অাহমদ, জেলা বিএনপির বর্তমান সহ-সভাপতি এডভোকট মল্লিক মঈন উদ্দিন সোহেল, নাদীর আহমদ, আনিসুল হক, অানছার উদ্দিন অাহমদ, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন, আব্দুল্লাহ আল নোমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, মোতালেব খান, গনেন্দ্র চন্দ দাস, কৃষকদলের সভাপতি আ ত ম মিসবাহ, সাধারণ সম্পাদক আ স ম খালিদ, জেলা যুবদল সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামছুজ্জামান জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোনাজ্জির হোসেন, আবুল কাসেম দুলু, আহাদ চৌধুরী জুয়েল, ছাত্রদল সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক একে সোহাগ, যুগ্ম সম্পাদক শাহ ফরহাদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবীব প্রমূখ।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি অাবু হোরায়রা সাদ মাষ্টারের নেতৃত্বে জগন্নাথপুর থেকে সিলেটে ধানের শীষের সমর্থনে প্রতিদিন চলছে গণসংযোগ ও প্রচারনা। গণসংযোগ ও প্রচারনায় অংশ নেন, সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অাতাউর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা এম এ মালেক খান, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খছরু, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অাব্দুস সোবহান, বিএনপি নেতা মিজান কোরেশী, অাবুল হাশিম ডালিম, সৈয়দ শফিকুর রহমান, যুবদল নেতা জাকির হোসেন, জুবেদ অালী লখন, হারুন অাহমদ, হেলাল অাহমদ, রাসেল বক্স, সৈয়দ শামছুল ইসলাম জাবির প্রমুখ।

জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র অাক্তারুজ্জান অাক্তারের নেতৃত্বে সিলেটে মেয়র প্রার্থী অারিফুল হক চৌধুরীর ধানের শীষ প্রতীকের সমর্থনে সকাল থেকে রাত পর্যন্ত চলে গণসংযোগ ও প্রচারনা। এসব গণসংযোগ ও প্রচারনায় অংশ নেন, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা এম এ মালেক খান, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অাজিজ অাহমদ, সাবেক অাইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, হফিজ খছুর অাহমদ, কাউন্সিলর তাজিবুর রহমান, সাহেদ অাহমদ, এম এ কয়েছ, শহিদ অাহমদ, অানছার অাহমদ, শাহিনুর অাহমদ, জাহেদ অাহমদ, সামছুজ্জামান শামীম, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, অালী হোসেন, রকিব অাহমদ, অালাউর অাহমদ, কামরান অাহমদ, পাবেল মিয়া, রাফিক অাহমদ, জেবেল অাহমদ, রিপন মিয়া, সালমান খান, হেলাল উদ্দিন, অাব্দুল কাদির তাহসিন, সাদিক অাহমদ প্রমূখ। এদিকে যুবদল নেতা এম এম সোহেল, ইউসুফ অাহমদ, ছাত্রদল নেতা বাবুল খান মুন্না গণসংযোগ ও প্রচারনায় অংশ নেন।

নৌকা ও ধানের শীষের পক্ষে সুনামগঞ্জ জেলা থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লাগাতার গণসংযোগ ও প্রচারণা চালান।
সুনামগঞ্জ জেলা যুবদলের নেতা ও জগন্নাথপুর উপজেলার যুগ্ম-অাহবায়ক হাজি সুহেল অাহমদ খান টুনু বলেন, সিলেট সিটি নির্বাচনে বিশ দলীয় জোটের মেয়র প্রার্থী অারিফুল হক চৌধুরীর ধানের শীষের পক্ষে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদের নেতা-কমীরা গণসংযোগ করছেন। অামাদের নেতা-কমীরা সিলেটে অবস্তান করছেন। প্রতিদিন নির্বাচনী মাঠে গণসংযোগ চালিয়ে যাচ্ছে।
জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক অাবুল হোসেন লালন বলেন, সিলেট সিটি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে অাওয়ামীলীগ ও ১৪ দলীয় জোটের মনোনীত মহানগর অাওয়ামীলীগের সভাপতি সিলেট সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থী নগরবাসীর অাস্থার প্রতীক বদর উদ্দিন অাহমদ কামরানের পক্ষে এবার নগরবাসী মাঠে কাজ করছেন। নগরবাসী তাদের সুখ- দুঃখের সাথি কামরানকে এবার গণভোটে মেয়র নির্বাচন করে তারা বিজয় নিয়ে ঘরে ফিরতে অপেক্ষায় রয়েছে। নগরীর সব জায়গায় দেখেছি, নৌকা মার্কার পক্ষে কৃষক-শ্রমিক ড্রাইবার থেকে শুরু করে সর্ব শ্রেণীর মানুষ তাদের সেই মেয়র কামনের পক্ষে খেয়ে না খেয়ে দিন-রাত কামরানের নৌকা মার্কার পক্ষে গণসংযোগ ও প্রচারনায় ব্যস্ত রয়েছে। অাবুল হােসেন লালন জানান, আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন অাহমদ কামরানকে নগরবাসী ব্যালেটর মাধ্যমে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা জাহেদ অাহমদ বলেন, সুষ্ঠ নির্বাচন হলে অার ভোটাররা যদি ভালভাবে ভোট দিতে পারেন তাহলে আরিফুল হকের জয় নিশ্চিত। সিলেট নগরীর উন্নয়নে সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে কতবারের মত এবারও অারিফুল হক চৌধুরীকে নির্বাচিত করবে আমার বিশ্বাস।



























