সিলেটে ডিজিটাল নগরী গড়ে তুলতে শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করতে হবে- সৈয়দ সাজিদুর রহমান ফারুক
- Update Time : ০৫:২০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের নৌকার পক্ষে যুক্তরাজ্য থেকে আওয়ামী লীগের উদ্যোগে প্রচারণা সভা ও গণসংযোগ করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে প্রচারণা সভা শেষে গণসংযোগে নামেন নেতৃবন্দ।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সভাপতিত্বে প্রচারণা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান।
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাঈম উদ্দিন রিয়াজের পরিচালনায় বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক রবিন পাল, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন মিয়া, যুক্তরাজ্যের সেন্টাল আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রশীদ নীল, এসেক্স আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কয়েস চৌধুরী, লন্ডন আওয়ামী লীগের সহ-সভাপতি মঈনুল হক, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক অরুনদ্বয় পাল ঝলক, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার কবির প্রমুখ। এছাড়াও স্থানীয় ও যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন- আওয়ামী লীগ সরকার প্রবাসীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রবাসীদের কল্যাণে সকল সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছে। দেশের উন্নয়ন করে যাচ্ছে। দিন দিন দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন তরান্বিত করতে ও সিলেট মহানগরকে ডিজিটাল নগরী গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করতে হবে। বদরউদ্দিন আহমদ কামরানকে আগামী ৩০ জুলাই প্রবাসীদের আত্মীয়-স্বজনদের ভোট দেয়ার আহ্বানও জানান সাবেক এই ছাত্রনেতা।
প্রচারণা সভা শেষে নগরের তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার, শাহী ঈদগাহ সহ বেশ কয়েকটি স্থানে নৌকার পক্ষে প্রচারণা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ। -বিজ্ঞপ্তি



























