০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অাধ্যাত্মিক নগরীর ভোটাররা ইসলামী মূল্যবোধের পক্ষেই মতামত দেবেন- ড.আহমদ আবদুল কাদের

  • Update Time : ০৯:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: খেলাফত মজলিসের মহাসচিব, সিসিক নির্বাচনে বিশ দলীয় জোটের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড.আহমদ আবদুল কাদের বলেছেন,’অাধ্যাত্মিক নগরীর লোকজন সবসময়ই ইসলাম ও ইসলামী মূল্যবোধের পক্ষে নিজেদের সমর্থন দিয়ে আসছেন। আগামী ৩০ জুলাইও এই নগরীর ভোটাররা ইসলামী মূল্যবোধের পক্ষেই আপন মতামত দেবেন।’ তিনি বলেন, ‘জনরায়কে ছিনিয়ে নেয়ার অপচেষ্টা এই নগরীর জনগণ বরদাশত করবেনা। আগামী ৩০ জুলাই প্রতিটি কেন্দ্রের ভেতরে বাইরে বিশ দলীয় জোটের কর্মীদেরকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। ‘তিনি আরো বলেন, ‘আমাদের জোটের মধ্যে কোন ফাটল নেই। সিসিক নির্বাচনে জোটের শরীক একটি দলের প্রার্থীতা একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। এর কোন নেতিবাচক প্রভাব বিশ দলীয় জুটের অটুট ঐক্যে পড়বেনা। আমরা ফ্যসিবাদের বিরুদ্ধে, অপশাসনের মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়েছি। যতদিন এদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হবে, জনগণের ভোটে সরকার গঠিত না হবে; ততদিন আমরা ঐক্যবদ্ধ ভাবে জুলুমের বিরুদ্ধে লড়ে যাবো।সে লড়াইয়ের অংশ হিসেবে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিশদলীয় জোট প্রার্থীদেরকে নির্বাচিত করে অপশাসনের জবাব দিতে হবে।’ গতকাল রাতে বিশদলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাজিটুলাস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সভার প্রারম্ভে আরিফুল হক চৌধুরী সিলেটের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘সিলেটে ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে ক্ষমতাসীনরা দিশাহারা হয়ে পড়েছে। তারা আমার দলীয় কর্মীদেরকে নানাভাবে হয়রানী করছে। ২০১৩ সালেও তারা ভোটের ফলাফল ছিনতাইয়ের অপচেষ্টা করেছিল। জনগণের রুদ্ররোষে ভীত হয়ে সে পথ থেকে সরে আসে। এবারও তারা বসে নেই।এমতাবস্থায় বিশদলীয় জোট কর্মীদেরকে সতর্ক থাকতে হবে।’

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী, বিএপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা :সাখাওয়াত হুসাইন জীবন, সহ সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নূরুল হক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইন, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, খেলাফত মজলিস সিলেট জেলা সেক্রেটারী মাওলানা নেহাল আহমদ, মহানগর সেক্রেটারী কে এম আবদুল্লাহ আল মামুন, মৌলভী বাজার জেলা সেক্রেটারী মাওলানা আহমদ বেলাল প্রমূখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

অাধ্যাত্মিক নগরীর ভোটাররা ইসলামী মূল্যবোধের পক্ষেই মতামত দেবেন- ড.আহমদ আবদুল কাদের

Update Time : ০৯:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮