জগন্নাথপুরে পুলিশের অভিযানে ডাকাত সহ গ্রেফতার ৪
- Update Time : ০৫:০২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ২ মটর সাইকেল চোর, ১ ডাকাত ও ১ পলাতক গরু চোর সহ ৪ জনকে গ্রেফতার করে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই/লুৎফুর রহমান ও এএসআই/মোঃ মোশাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশের অভিযানে ২৩ জুলাই রোববার মটর সাইকেল চোর ১, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইশানকোনায় বসবাসকারী নেত্রকোনা জেলার মদন থানার জয়পাশাা গ্রামের হাবিব মিয়ার ছেলে সোহেল মিয়া (২০), ২, জগন্নাথপুর পৌরসভার ইনাতনগর গ্রামের অালীনুরের ছেলে সোয়েব অাহমদ (২০)।
পৃথক অভিযানে এসআই/লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশের অভিযানে জগন্নাথপুর উপজেলার চক তিলক গ্রামের নজরুল ইসলামের ছেলে ডাকাত অামির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে পৃথক আরেকটি অভিযানে এসআই/সাইফুল রহমান, এসআই/অনুজ কুমার দাশ, এএসআই/মোক্তার হোসেন, এএসআই/শাহজামাল, এএসআই/মোশাহিদ মিয়া, এএসআই/প্রনয় নাল এর নেতৃত্বে একদল পুলিশের অভিযানে ২৩ জুলাই রাতে জগন্নাথপুর উপজেলার গন্ধর্বপুর গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক কুখ্যাত গরু চোর বাচ্চু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান জগন্নাথপুর পত্রিকাকে জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



























