সিলেটে অারিফুল হক চৌধুরীর সংবাদ সম্মেলনে গণগ্রেফতারের অভিযোগ
- Update Time : ০১:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গণগ্রেপ্তার শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। অাজ সোমবার দুপুরে তিনি নিজ নির্বাচনী কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন।
এ সময় তিনি জানান- ভোররাতে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদকে পুলিশ ধরে নিয়ে গেছে। এছাড়া তার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিএনপির কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের ছেলে সহ আরো কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গেছে।
আরিফ দাবি করেন- গণগ্রেপ্তার চলার কারনে বিএনপির নেতাকর্মীরা আতঙ্কে রয়েছেন। সিলেটের রিটানির্ং কর্মকর্তা নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে ব্যর্থ জানিয়ে আরিফ বলেন, তিনি প্রধান নির্বাচন কমিশনারের সহযোগিতা চান। প্রয়োজনে তিনি ঢাকায় গিয়ে তার অভিযোগ জানিয়ে আসবেন।
প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয় ও সিলেট বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও আরিফুল হক চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।



























