ছাত্র মজলিস সিলেট মহানগরীর জোনাল দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ০২:০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর জোনাল দায়িত্বশীল সভা ২০ জুলাই মহানগর মজলিস মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শাহীনের সভাপতিত্ত্বে ও সেক্রেটারি আফজাল হোসাইন কামিলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য ও সিলেট মহানগর সভাপতি প্রভাষক মুহাম্মদ ইসহাক, মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম, ক্যাম্পাস ও স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জলিল। শাখা দায়িত্বশীলের মধ্যে উপস্থিত ছিলেন, এম সি কলেজ সভাপতি লিটন আহমদ জুম্মান, শাহজালাল রহ. জোন সভাপতি মুহাম্মদ এহসান, হাফেজ্জী হুজুর রহ. জোন সভাপতি আব্দুল আলী, ভার্থখলা জামেয়ার সভাপতি ইমদাদুল হক ইমরান, মাদ্রাসা বিভাগ সেক্রেটারি হাসান আহমদ খান, মাদানী রহ. জোন সেক্রেটারি মোফাজ্জল করিম, ভার্থখলা জামেয়ার প্রশিক্ষণ সম্পাদক মোস্তফা আহমদ সোহান প্রমূখ। বিজ্ঞপ্তি



























