১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিটি নির্বাচনে পর্যবেক্ষণ কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আহমদ আবদুল কাদের সোমবার সিলেটে আসছেন

  • Update Time : ০২:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

খেলাফত মজলিসের মহাসচিব ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন’১৮ -এর ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচন পর্যবেক্ষণ কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব ড. আহমদ আবদুল কাদের আগামী ২৩ জুলাই সোমবার সিলেটে আসছেন। সংগঠনের মহাসচিবের সফরকে সফলের লক্ষ্যে খেলাফত মজলিস সিলেট মহানগরীর এক বিশেষ নির্বাহী সভা গত ২১ জুলাই শনিবার নগরীর ইউনাইটেড সেন্টারে রাত ৯ টায় অনুষ্ঠিত হয়। নগর সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী সভায় মহাসচিবের সফরসূচি নির্ধারণ করা হয়। ১. ২০ দলীয় জোটের প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে গণসংযোগ। ২. বিভিন্ন পয়েন্টে পথ সভা। ৩. খেলাফত মজলিস সিলেট মহানগর ও জেলার যৌথ নির্বাহী সভা। ৪. ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ ও নির্বাচন পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সফরসূচির অন্তর্ভুক্ত রয়েছে। কর্মসূচিতে দল ও জোটের জাতীয় ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত থাকার কথা রয়েছে। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিটি নির্বাচনে পর্যবেক্ষণ কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আহমদ আবদুল কাদের সোমবার সিলেটে আসছেন

Update Time : ০২:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮