জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনূর রশীদ চৌধুরী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক ও সনদপত্র পেয়েছেন
- Update Time : ০৬:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনূর রশীদ চৌধুরী সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক ও সনদপত্র পেয়েছেন।
সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে ২১ জুলাই শনিবার অনুষ্ঠিত মাসিক অপরাধসভা ও কল্যান সভায় পুলিশ সুপার বরকতুল্লাহ খান এ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, গ্রেফতারী পরোয়ানা তামিল ও আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক ও সনদপত্র পেয়েছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী তিনি আন্তরিক ভাবে কাজ করার জন্য থানার সকল অফিসার ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং জগন্নাথপুর থানার সর্বস্তরের জনগনদের আইন শৃংখলা রক্ষায় সার্বিক সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।



























