১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আলিম পরিক্ষায় মাদ্রাসা বোর্ডে পাশের হার ৮৪.০৩%
- Update Time : ০৮:৫০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: এইচ এস সি/ আলিম সমমান পরিক্ষার ফলাফল ১৯ জুলাই বৃহস্পতিবার প্রকাশিত হয়। তুলনামূলক ভাবে এবারের ফলাফলে মাদ্রাসা বোর্ড এগিয়ে। এদিকে সুনামগঞ্জের জগন্নাথপুরে ৭টি মাদ্রাসা থেকে ৪২৬ জন পরিক্ষার্থী আলিম পরিক্ষায় অংশগ্রহণ করে তার মধ্যে ৩৫৮ জন কৃতকার্য হয়েছে। সব মিলিয়ে জগন্নাথপুরে মাদ্রাসা বোর্ডে পাশের হার দাড়িয়েছে ৮৪.০৩%। ২০১৭ সালের ফলাফলের চাইতে এবারের ফলাফল ভালো হয়েছে, তবে জিপিএ-5 নেই।





























