জগন্নাথপুরে আল ইসলাহ নেতার মাতৃবিয়োগ, দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক
- Update Time : ০২:১৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সহ সভাপতি, জাগ্রত মুসলিম জনতার আহবায়ক ও হলিয়ার পাড়া ফাজিল মাদরাসার স্বনামধন্য শিক্ষক বিশিষ্ট সংগঠক আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন এমরান এর মাতা ১৮ জুলাই বুধবার বেলা সাড়ে ১১টায় মরহুমার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
বিকেলে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার পুত্র মাওলানা মহিউদ্দিন এমরান। জানাজায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মরহুমার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, আন্জুমানে আল ইসলাহ্ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জেলার সাবেক সভাপতি খেলাফত মজলিস নেতা হাফিজ মাওলানা এনামুল হাসান, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাবেক সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান, জগন্নাথপুর জমিয়ত নেতা জমিত নেতা হাশমত উল্লাহ খান, মীরপুর পাবলিক হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল খালিক, মীরপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি সাঈদ মিয়া, সেক্রেটারী আব্দুল ওদুদ, জগন্নাথপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক এম, এ আজিজ, উপজেলা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা জাতীয় পার্টি নেতা মোঃ রফিক উদ্দিন, জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সমন্বয়কারী (নির্বাহী) বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারন সম্পাদক হাজি সোহেল অাহমদ খান, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, সাংবাদিক মাসুম অাহমদ, হবিগঞ্জ জেলা আল ইসলাহ নেতা মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকী, প্রভাষক মাওলানা ফরিদ আহমদ, তালামীয নেতা হাফিজ সমছু মিয়া সুজল, হাফিজ আজিরুল ইসলাম, সহ সভাপতি আলী মোহাম্মাদ ইউসুফ, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক আব্দুল গনী সোহাগ, প্রভাষক জাহিদ হাসান, কবি অাবজাল অাহমদ, ভবের বাজারের ব্যবসায়ি নাজমুল খান, জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সভাপতি সালেহ আহমদ ছালিক, জগন্নাথপুর পত্রিকার স্টাফ রিপোর্টার সাদিকুর রাহমান, অাহমেদ সোহাগ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা জাহেদ অাহমদ, উপজেলা ছাত্রদল নেতা শামীম অাহমদ, ছাত্রদল নেতা সাদমান খান প্রমূখ। নেতৃবৃন্দ এক যৌথ শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।


























