জগন্নাথপুরে বিমান বাহিনীর কর্মকর্তা শাহ বদরুদ্দোজা চৌধুরী আর নেই : বিভিন্ন মহলের শোক
- Update Time : ০৪:৩১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: পাকিস্তান বিমানবাহিনী থেকে স্বেচ্ছায় পদত্যাগকারী বিমান বাহিনীর কর্মকর্তা সুনামগঞ্জের জগন্নাথপুরের আলোকিত ব্যক্তি শাহ বদরুদ্দোজা চৌধুরী আর নেই, বিভিন্ন মহলের পক্ষথেকে শোক প্রকাশ।
উপজেলার কুবাজপুর গ্রামের শাহ বদরুদ্দোজা চৌধুরী সমুজ মিয়া ১২ জুলাই সকাল ১০ টায় সিলেট নগরীর রায় নগরস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি………..রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত ১৪ জুলাই বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে নামাজে জানাজা শেষে দরগাহে কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামে ১৯২৫ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। কুবাজপুর এম.ই স্কুল, পাইলগাও বি এন উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন। এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাসের পর ১৯৫১ সালে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। তদানিন্তন সময়ে তিনি পাকিস্তানের করাচি, লাহোর ও পেশোয়ারে কর্মরত ছিলেন। ভাষা আন্দোলনসহ পূর্ব পাকিস্তানের স্বাধীনতার লক্ষ্যে নানা ইস্যুতে আন্দোলন হলে এর প্রভাব পড়ে বদরুদ্দোজা চৌধুরী সহ বাংলাদেশী কর্মকর্তাদের উপর। এ নিয়ে তাদেরকে অনেক ঘাত-প্রতিঘাত মোকাবেলা করতে হয়েছে। এক পর্যায়ে ১৯৬৩ সালে তিনি বিমান বাহিনীর চাকরি ইস্তফা দিয়ে ফিরে আসেন। পরে তিনি ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত মাধবপুর চা বাগানে ম্যানেজারের দায়িত্ব পালন করেন। ১৯৬৫ সালে তিনি ঢাকায় বি.আই.ডি.সি তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। ১৯৬৮ সালে উচ্চ শিক্ষার জন্য তিনি লন্ডনে যান। পড়ালেখার পর তিনি সেখানেই স্থায়ী হন। সর্বশেষ ২০১১ সালে তিনি লন্ডন থেকে দেশে আসেন। তিনি লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক নতুন দিন’র উপদেষ্টা, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন (হেকনি) এর সভাপতি, ফেডারেশন অব মুসলিম organization’র ট্রেজারার, হেকনি এথনিক মাইনরিটি এলায়েন্স’র চেয়ারম্যান, consolation of bangladeshi organization’র সেক্রেটারি জেনারেলসহ লন্ডনে সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত ছিলেন। পাশাপাশি কুবাজপুর দারুল উলুম মাদ্রাসার উন্নয়নে তাঁর অবদান ছিল অনস্বীকার্য।
তার পুত্র শাহ খালিদ চৌধুরী লন্ডনে ও কায়েস চৌধুরী সিলেটের পরিচিত ব্যবসায়ী। আয়াত বদরুদ্দোজা চৌধুরী সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক কবি রাগিব হোসেন চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নতুন দিন সম্পাদক মুহিব চৌধুরীর চাচা। এদিকে প্রবীণ এই ব্যক্তির মৃত্যুতে কুবাজপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন মহলের পক্ষথেকে শোক প্রকাশ :
মরহুমের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, বিশিষ্ট শিক্ষাবীদ লে. কর্ণেল অব. সৈয়দ অালী অাহমদ, কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা অাওয়ামীলীগের অন্যতম সদস্য ও জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অাতাউর রহমান, সৈয়দপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান অাহমদ, হলিযারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ, হলিয়ারপাড়া মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমন মিজান, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজি অাব্দুল জব্বার, বিশিষ্ট ক্রীড়াবীদ শাহ মাহফুজুল করিম মাহফুজ, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, সাংবাদিক মাসুম অাহমদ, জগন্নাথপুর পত্রিকার স্টাফ রিপোর্টার সাদিকুর রাহমান, প্রভাষক জাহিদ হাসান, কবি অাবজাল অাহমদ, অাহমেদ সোহাগ, জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সমন্বয়কারী (নির্বাহী) বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারন সম্পাদক হাজি সোহেল অাহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-অাহবায়ক অাবুল হাশিম ডালিম, যুগ্ম-অাহবায়ক সৈয়দ শফিকুর রহমান, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা জাহেদ অাহমদ, উপজেলা ছাত্রদল নেতা শামীম অাহমদ, ছাত্রদল নেতা সাদমান খান প্রমূখ। নেতৃবৃন্দ এক যৌথ শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।


























