জগন্নাথপুরে রথযাত্রা উৎসবে মানুষের ঢল
- Update Time : ০২:৩৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সনাতন ধর্মালম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
শনিবার (১৪ জুলাই) জগন্নাথপুর পৌর সদরের রথ বাড়িতে দিন ব্যাপী রথযাত্রা উৎসব পালন করা হয়।
এ সময় খোকন সুধধর, প্রণব কুমার বণিক, শুধাংশু শেখর রায় বাচ্চু, কালা সাধু, হীরা মোহন দেব, প্রজেশ গোপ, প্রদীপ সূত্রধর, বিভাস দেব, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রশান্ত কুমার চক্রবর্তী গোপাল, প্রদীপ দেব, কাজল বণিক, দেবাশীষ তালুকদার, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা. নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়াসহ ধর্মবর্ণ নির্বিশেষে হাজারো নারী-পুরুষ জনতা উপস্থিত ছিলেন। এছাড়া রথযাত্রা উৎসবকে ঘিরে শিশুদের আকর্ষণীয় বিভিন্ন ধরণের মাটির তৈরী খেলনা সামগ্রী নিয়ে শতাধিক দোকানপাট বসে।
এদিকে, উৎসবটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে দিন ব্যাপী অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।


























