০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ছাত্র মজলিসের দিনব্যাপী কর্মী শিক্ষাসভা সম্পন্ন

  • Update Time : ০৬:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

সাদিকুর রাহমান :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার দিন ব্যাপি কর্মী শিক্ষা সভায় ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সাবেক সভাপতি হাফেজ মাওলানা এনামুল হাসান বলেছেন, ছাত্র মজলিস কর্মীদেরকে জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। সমাজ বিপ্লবের জন্য জ্ঞানের বিকল্প নেই। তিনি ১৩ জুলাই শুক্রবার ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যােগে অায়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। থানা সভাপতি সৈয়দ হেলাল আহমদের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আনিসুর রহমান সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সেক্রেটারি ছাত্রনেতা জাকির হোসেন সাঈদ, প্রবাসি খেলাফত মজলিস নেতা মারুফ আহমদ খোকন, খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সভাপতি হাফেজ জামিলুল হক আমিনী, ছাত্র মজলিস উসমানীনগর থানা সভাপতি রায়হান আহমদ, ইসমাঈল হোসেন সৌরভ, তফজ্জুল হোসেন প্রমুখ।

দিনব্যাপী কর্মী শিক্ষা সভায় কর্মসুচির মধ্যে ছিল দারসে কুরআন, লেখিত পরীক্ষা, হাতে কলমে শিক্ষা, নির্ধারিত বিষয় ভিত্তিক আলোচনা ও মোনাজাতের মাধ্যমে শিক্ষা সভার সমাপ্তি হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ছাত্র মজলিসের দিনব্যাপী কর্মী শিক্ষাসভা সম্পন্ন

Update Time : ০৬:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮