০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর পৌরসভায় জায়গার অভাবে থমকে আছে ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ

  • Update Time : ১০:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নাগরিকদের জন্য বিশুদ্ধ পানি ও স্যানিটেশন প্রকল্পের ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ দীর্ঘ ৮ মাস ধরে শুধু জায়গার অভাবে থমকে আছে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতাশ ও পৌর নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, বাংলাদেশের মোট ২৩টি পৌরসভার সাথে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নাগরিকদের সুবিধার্থে সরকার ৫০ কোটি টাকা ব্যয়ে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন প্রকল্প হাতে নেয়। গত প্রায় ৮ মাস আগে প্রকল্পের কার্যক্রম শুরু হলেও শুধু নির্দিষ্ট জায়গার অভাবে থমকে আছে কাজ। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতাশ ও পৌর নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী জানান, পৌরসভার নিজস্ব কোন জায়গা না থাকায় সরকারি জায়গা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি বলেন, এ প্রকল্পের কাজ শেষ হলে পৌরসভায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার কোন সমস্যা থাকবে না। জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার বলেন, এ প্রকল্পটি বাস্তবায়ন করতে প্রায় সাড়ে ৪ একর জায়গার প্রয়োজন আছে। বর্তমানে শুধু জায়গার অভাবে প্রকল্পের কাজ চালু করা যাচ্ছে না।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর পৌরসভায় জায়গার অভাবে থমকে আছে ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ

Update Time : ১০:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮