জগন্নাথপুরে যুবদলের নতুন কমিটি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে চলছে উৎসবের অামেজ
- Update Time : ১২:২৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে এক নতুন আনন্দের উৎসব দেখা দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করার পর পর জগন্নাথপুর উপজেলা যুবদলের নতুন কমিটি গঠনের প্রস্তুতি চলছে।
জগন্নাথপুর উপজেলা যুবদলের বিভিন্ন সুত্রে জানাগেছে, এক যুগ পূর্বে ২০০৬ সালে বাড়ি জগন্নাথপুরের এম এ মতিনকে সভাপতি ও
হবিবপুরের অাব্দুল গফুরকে সাধারণ সম্পাদক করে জগন্নাথপুর উপজেলা যুবদলের কমিটি ঘোষনা করা হয়েছিল কিন্তু ঐই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে সীমাবদ্ধ ছিল। দলীয় গ্রুপিং থাকার কারনে অার কোন পদ-পদবি বন্টন করা হয়নি।
সর্বশেষ ২০১৩ সালে সুনামগঞ্জ জেলা যুবদলের অাহবায়ক অানছার উদ্দিন জগন্নাথপুরে এম এ কয়েছকে অাহবায়ক, শহিদুল ইসলামকে সিনিয়র যুগ্ম-অাহবায়ক ও অাবুল হাশিম ডালিম, অানহার অাহমদ, ফজলুল রহমান কাবিরী, সৈয়দ শফিকুর রহমান, হাজি সোহেল অাহমদ খান টুনু, এম এম সোহেলকে যুগ্ম-অাহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা যুবদলের অাহবায়ক কমিটি গঠন করা হয়েছিল কিন্তু অাহবায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি দলীয় নানান জটিলতার কারনে।
যেকোন সময় জগন্নাথপুর উপজেলা যুবদলের কমিটির ঘোষনা আসছে বলে দলের বিভিন্ন স্থরের নেতা-কর্মীরা জানিয়েছেন। জগন্নাথপুর বিএনপির আক্তার গ্রুপ ও সাদ-কবির গ্রুপের অনুসারী নেতা-কর্মীরা জগন্নাথপুর উপজেলা যুবদলের নতুন কমিটিতে স্থান পেতে জেলা যুবদলের নেতৃবৃন্দের সাথে সবধরনের যোগযোগ রক্ষা করে চলছেন।
জগন্নাথপুরে যুবদলের সভাপতি-সাধারন সম্পাদক পদ পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন দলের জেলা পর্যায়ে। সভাপতি- সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম দলের নিজ নিজ গ্রুপের নেতা কর্মীর কাছ থেকে শুনা যাচ্ছে। সভাপতি পদে যাদের নাম বেশ জোরেশোরে আলোচিত হচ্ছে তারা হলেন, এম,এ কয়েস, আবুল হাশিম ডালিম, হাজী সোহেল আহমদ খান টুনু। সাধারন সম্পাদক পদে- সৈয়দ শফিকুর রহমান, সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদল নেতা শামীনুর রহমান, সাবেক ছাত্রনেতা জুবেদ আলী লখন।

জগন্নাথপুর উপজেলা যুবদলের ১৯৯৭সালের নির্বাচিত সাধারণ সম্পাদক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদী দলের এক্টিভ সদস্য বিএনপি নেতা শাহ মাহফুল করিম মাহফুল দলীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তৃণমূল নেতা-কমীদের মতামতের ভিত্তিতে দলের ত্যাগী ও পরিক্ষিত, মাঠের জনপ্রিয়তা যাচাই-বাচাইয়ের মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে অান্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল এবং অাছে, পুলিশি ভয়ে দলীয় কর্মসূচী ত্যাগ করেনি তাদেরকে যোগ্যস্থানে রেখে জগন্নাথপুর উপজেলা যুবদলের নতুন কমিটি গঠনের প্রত্যাশা করেছেন দলের সাবেক ও বর্তমান ত্যাগী ও পরিক্ষিত জাতীয়তাবাদী অাদর্শের সন্তানেরা।
এছাড়া উপজেলা যুবদলের নতুন কমিটিতে স্থান পেতে বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপজেলা যুবদলের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন মাধ্যেমে গণ গণ যোগাযোগ করে যাচ্ছেন।
এক যুগ পর উপজেলা যুবদলের নতুন কমিটি গঠনের প্রস্তুতিতে যুবদলের নেতা-কর্মীদের মধ্যে চলছে উৎসবের অামেজ। এক যুগ পর কমিটি নয়, এটা যেন তাদের হারানো নতুন এক সম্পদ পাচ্ছেন।


























