০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে তালামীযের ঈদ পূনর্মিলনী সম্পন্ন
- Update Time : ০৫:১৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্ট :: সুন্নি ছাত্র আন্দোলনের বীর সৈনিক কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া সুনামগঞ্জের জগন্নাথপুর পশ্চিম উপজেলার হবিবপুর কেশবপুর ফাযিল(ডিগ্রি)মাদ্রাসা শাখা’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
হবিবপুর কেশবপুর ফাযিল(ডিগ্রি)মাদ্রাসা শাখার সভাপতি, এম. শাহজাহান সিদ্দিকী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ সামসুর রাহমানের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাওলানা ফয়েজ উদ্দিন। ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সামসুর রহমান।
প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জগন্নাথপুর পশ্চিম উপজেলার সাধারণ সম্পাদক হাফিজ মো: সাইদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মো: ফারুক আহমদ, কলকলিয়া ইউ.পি শাখার সভাপতি মো: তোফাজ্জল হক প্রমূখ। অনুষ্টানে দোয়া পরিচালনাম করেন মাও. ফয়েজ উদ্দিন।




























