জগন্নাথপুরে উপজেলা আল- ইসলার উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্টান সম্পন্ন
- Update Time : ০৬:৩৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলার মোবারক হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা আল- ইসলার উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্টান ২৮ জুন বৃহস্পতিবার উপজেলা কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
জগন্নাথপুর উপজেলা আল- ইসলার সভাপতি মাও. আজমল হোসাইন জামীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাও. নুর আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আল- ইসলার উপদেষ্টা মন্ডলির সদস্য অধ্যক্ষ মাও. ছমির উদ্দিন। বিশেষ অতিথির বক্তিব্য রাখেন, কেন্দ্রীয় আল- ইসলার কার্যকরী কমিটির সদস্য মাও. তাজুল ইসলাম আলফাজ, জগন্নাথপুর ক্বারী সোসাইটির সাংগঠনিক সম্পাদক মাও. নিজাম উদ্দিন জালালী।
পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন,হাফিজ রফিকুল ইসলাম এবং দলীয় সংগীত উপস্থাপন করেন, মাও. হোসাইন আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আল- ইসলার সহ-সাধারণ সম্পাদক মাও. নিজাম উদ্দিন, পৌর আল- ইসলার সভাপতি মাও. নুরুল হক, সাধারণ সম্পাদক হাফিজ আনোয়ার হোসেন, মাও. জামিল আহমদ, লায়েক আহমদ, হাফিজ সাইদুল ইসলাম, মাও. আব্দুল হাই, মাও. তাজুল ইসলাম, মাও. আজিজুর রহমান, মাও. আখলাকুর রহমান, ক্বারী আব্দুল মুমিন, ক্বারী মাসুক আহমদ, মাও. আব্দুল মান্নান। এছাড়া উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



























