জগন্নাথপুরে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যােগে অায়োজিত দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন জালালীর সভাপতি ও কমিটির সদস্য অাব্দুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মখলিছুর রহমান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর বিঅার ডিবি অফিসার সাইদুল ইসলাম, জগন্নাথপুর অাব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত কুমার, শিক্ষক জয়ন্ত কুমার, রুমান অাহমদ, সমাজসেবক অাব্দুল মনাফ, ইমাম মাওলানা নজরুল ইসলাম, গৃহনী সৈয়দা শিউলী অাক্তার, কৃষক মখলিছুর রহমান, ব্যবসায়ী অাব্দাল মিয়া, ফারজানা অাক্তার শাম্মি, খাদিজা বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মোছা. রুহেনা বেগম, অাঃ হক, অানোয়ার হোসেন, শিক্ষার্থী ফাইজা চৌধুরী প্রমূখ।



























