ভ্রান্তবাদীদের মুখোশ উন্মোচন করতে সকল সুন্নী মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে- মাও. মহিউদ্দিন এমরান
- Update Time : ০১:২৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: “মউদুদী, সালাফী ও ভ্রান্ত আকিদা পোষনকারীদের আস্ফালনে দেশের সাধারণ শিক্ষিত ছাত্র ও যুবকরা বিপথগামী হচ্ছে। তাদেরকে সঠিক আকিদা বিশ্বাসের তা’লিম দিতে হবে। মওদুদীবাদীরা আদর্শ প্রচারের শ্লোগান দিয়ে সাধারণ মানুষকে নবী প্রেম থেকে দুরে সরিয়ে দিচ্ছে। আউলিয়ায়ে কেরামদের কে কটাক্ষ করে তাদের মাজার ধ্বংস করার হুমকি দিচ্ছে। কোরান সুন্নাহর অপব্যাখ্যা করে সাধারণ মানুষকে গোমরাহীর পথে ধাবিত করছে । মদের বোতলে মধুর লেভেল, মওদুদীবাদীরা সময়ের বিবর্তনে চেহারা পাল্টায়। বর্তমান সময়ের জঘন্য ফিতনা হচ্ছে কথিত আহলে হাদীস। এই নতুন লেবেলে তারা মানুষকে ঈমানহারা করছে। তাদের লেখনী তাদের অপতৎপরতা দেখে সচেতন মুসলমানরা হতবাক। ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগীতে হস্তক্ষেপ করছে। এদেরকে প্রতিহত করতে এই মুহুর্তে সকল সুন্নী মুসলমানদের কে ঐক্যবদ্ধ হতে হবে।” আনজুমানে আল-ইসলাহ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন শাখা কর্তৃক ২৬ জুন মঙ্গলবার বিকেলে অনুষ্টিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা আনজুমানে আল ইসলাহ’র সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মাও: মহিউদ্দিন এমরান প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
শাখা সভাপতি ক্বারী আবুল বশর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী শওকত আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ, প্রচার সম্পাদক মাওলানা সদরুল আমীন। তালামীয নেতা হাফিজ শাহেদ আবেদীনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে আরো বক্তব্য রাখেন মীরপুর ইউনিয়ন আল-ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ তাজ উদ্দিন বাবুল।
এসময় উপস্থিত ছিলেন, হলিয়ারপাড়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, মীরপুর বাজার মসজিদের ইমাম মাওলানা আলমাছ আলী, মাওলানা কাজী তৈমুছ আলী, হাফিজ আব্দুল কাহার, হাফিজ আব্দুর রাজ্জাক ও হাফিজ সাইফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা আল- ইসলাহ’র প্রচার সম্পাদক মাওলানা সদরুল আমীন জগন্নাথপুরী।



























