স্টাফ রিপোর্টার :: ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেনের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়।
জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের র্যালি ও অালোচনা সভা
- Update Time : ০৮:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে

র্যালি শেষে স্থানীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে দলীয় কার্যালয়ে দলের সভাপতি সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীর রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ন সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বিজন কুমার দেব, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারি, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অাওয়ামীলীগ নেতা অালহাজ্ব মোহাম্মদ আবুল হাসান, অাশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা জামাল মিয়া তালুকদার, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, ইলিয়াছ আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, পৌর যুবলীগ নেতা সুজিত কুমার দেব, আকমল হোসেন, ফজলুর রহমান, বাবু চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা শাহ শাহেদ অাহমদ, সাফরোজ ইসলাম মুন্না, রুমেন অাহমদ, কল্যাণ কান্তি রায় সানী, ছাত্রনেতা আব্দুল মুকিত, মিনার চৌধুরী, গোলাম কিবরিয়া, উবায়দুল হক জাবেদ, রাশেদ অাহমদ চৌধুরী মুরাদ, অাবুল সাঈদ, জুনেদ অাহমদ, তাহা অাহমেদ, তানভির অাহমদ প্রমুখ।



















