জগন্নাথপুরে ভয়াবহ বন্যার অাশঙ্কা, বিভিন্ন গ্রামে পানি বৃদ্ধি অব্যাহত
- Update Time : ০৪:১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে উজান থেকে অাসা সুরমা ও কুশিয়ারা নদীর পানি অার প্রবল বৃষ্টির পানিতে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকার সড়কের ওপর দিয়ে ভারতেই অাছে পানি। পাশাপাশি বৃষ্টিপাতের প্রভাবে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে নতুন নতুন গ্রাম ও যোগাযোগের অনেক সড়ককে গাড়ি চলাচল বন্ধ হয়েগেছে। বিভিন্ন ইউনিয়নের নতুন নতুন এলাকা বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিভিন্ন সড়ক দিয়ে সরাসরি গাড়ি চলাচল বন্ধ হয়েছে পড়েছে।
জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সমন্বয়কারী (নির্বাহী) ও বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সেক্রেটারী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী হাজি সোহেল অাহমদ খান টুনু জানান, পানিতে তলিয়ে গেছে অনেক সড়ক। সরাসরি যানবাহন বন্ধ রয়েছে অনেক সড়কে। সব মিলিয়ে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ার আশঙ্কা করছেন বিশিষ্টজনেরা।
উজান থেকে অাসা ও বৃষ্টির পানিতে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, বিভিন্ন গ্রামে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।



























